• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পাবনায় লাইনচ্যুত বগি উদ্ধার, ৫ ঘন্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ‎সাড়ে ৫ ঘণ্টা পর 'পঞ্চগড় এক্সপ্রেস' ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। এতে করে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ভাঙ্গুরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, লাইনচ্যুত বগি উদ্ধারের পর সকাল সাড়ে ৯টার দিকে চাটমোহর স্টেশনে অপেক্ষামান 'বুড়িমারী এক্সপ্রেস' ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সকাল সাড়ে দশটার দিকে 'পঞ্চগড় এক্সপ্রেস' ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ভাঙ্গুড়া স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

‎ট্রেন যাত্রীরা জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী 'পঞ্চগড় এক্সপ্রেস' আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে ভোর চারটার দিকে পাবনার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছে পৌঁছালে বিকট শব্দে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। 

এ সময় ট্রেনে থাকা সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ে। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন। ‎এ ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর সকাল সাড়ে সাতটার দিকে বগি উদ্ধারকাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।

মন্তব্য (০)





image

ভারতে পাচারের সময় যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচার...

বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কেজ...

image

লালমনিরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্...

লালমনিরহাট প্রতিনিধি::"বিশ্বের মাদক সমস্যা: চলমান সমস্য...

image

পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সক্রিয়...

পাবনা প্রতিনিধি : রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের পরবর্তী সম...

image

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন একট...

image

পাবনায় আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তারের জেরে স্থ...

  • company_logo