• সমগ্র বাংলা

জ্ঞানের আলো ছড়াতে আসছে তৌফিক সুলতানের নতুন বই ‘ওয়ার্ল্ড অব নলেজ – জ্ঞানের জগৎ’

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : তরুণ লেখক ও গবেষক তৌফিক সুলতানের নতুন গ্রন্থ ‘World of Knowledge – জ্ঞানের জগৎ’ শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে। জ্ঞান, দর্শন, বিজ্ঞান ও মানবজীবনের নানা দিক নিয়ে রচিত এ বইটি প্রকাশ করছে দাঁড়িকমা প্রকাশনী।

গাজীপুরের কাপাসিয়ার বারিষাব গ্রামে জন্ম নেওয়া তৌফিক সুলতান শিক্ষক, গবেষক ও সমাজসেবক হিসেবে পরিচিত। জাতীয় দৈনিকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে নিয়মিত লেখালেখির সুবাদে তিনি পাঠকমহলে ইতোমধ্যেই পরিচিত নাম। তার লেখায় ইসলামি মূল্যবোধ, মানবিক দৃষ্টিভঙ্গি ও বিজ্ঞানের বিশ্লেষণ এক অনন্য মেলবন্ধনে ধরা দেয়।

প্রকাশক মোহাম্মদ আবদুল হাকিম জানান, ১১২ পৃষ্ঠার এই গ্রন্থটি উন্নতমানের কাগজে ছাপা হবে, থাকবে রঙিন কভার ও হার্ডবোর্ড বাঁধাই। খুব অল্প সময়ের মধ্যেই এটি বাজারে পাওয়া যাবে।

বইয়ের বৈশিষ্ট্য

এই গ্রন্থ কেবল একটি পাঠ্যবই নয়; বরং জ্ঞানের এক বিস্তৃত ভাণ্ডার। এখানে স্থান পেয়েছে—প্রাচীন সভ্যতার শিক্ষা, নবীদের জীবন থেকে অনুপ্রেরণা, আধুনিক বিজ্ঞানের অগ্রগতি, দর্শন ও মনোবিজ্ঞানের ভাবনা, মানবজীবনের নৈতিক ও বাস্তব দিক

ছাত্র, শিক্ষক, গবেষক থেকে শুরু করে সাধারণ পাঠক—সবাই বইটি থেকে নতুন চিন্তার দিগন্ত উন্মোচনের অনুপ্রেরণা পাবেন বলে প্রত্যাশা প্রকাশ করেছেন প্রকাশক।

নিজের বই প্রসঙ্গে তৌফিক সুলতান বলেন, “বাংলাদেশ উন্নয়নের পথে এগোচ্ছে, তবে প্রকৃত উন্নতির জন্য প্রয়োজন জ্ঞানচর্চা, চিন্তার বিকাশ ও সৃজনশীলতা। একটি কলম পারে জাতিকে জাগাতে, একটি চিন্তা পারে প্রজন্মকে আলোকিত করতে। শিক্ষা যদি শুধু সার্টিফিকেট অর্জনে সীমাবদ্ধ থাকে, তবে তা সমাজকে পরিবর্তন করতে পারে না। প্রকৃত শিক্ষা তখনই কার্যকর হয়, যখন তা সত্য, ন্যায়, নৈতিকতা ও মানবিকতার পথে পরিচালিত করে।”

তিনি আরও বলেন, “আজকের তরুণদের পাঠ্যবইয়ের বাইরে বহুমাত্রিক জ্ঞানচর্চায় আগ্রহী হতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি, ইতিহাসের শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধের সমন্বয় ঘটাতে পারলেই গড়ে উঠবে সুশিক্ষিত প্রজন্ম। আমার বই ‘World of Knowledge – জ্ঞানের জগৎ’ সেই ভাবনা থেকেই লেখা। আমি চাই, তরুণরা এ বই পড়ে শুধু জ্ঞানপিপাসু হোক না, বরং মানবতার কল্যাণেও কাজ করুক।”

প্রকাশক ও লেখক দুজনেরই বিশ্বাস, ‘ওয়ার্ল্ড অব নলেজ – জ্ঞানের জগৎ’ আধুনিক যুগের চাহিদা মেটাতে এক অনন্য সংযোজন হবে। জ্ঞান, মানবতা ও সৃজনশীলতার সমন্বয়ে সাজানো এ গ্রন্থ পাঠকের চিন্তাকে নতুনভাবে জাগ্রত করবে এবং অনুপ্রেরণা জোগাবে।

মন্তব্য (৪)





image
image
image
image
image

ভারতে পাচারের সময় যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচার...

বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কেজ...

image

লালমনিরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্...

লালমনিরহাট প্রতিনিধি::"বিশ্বের মাদক সমস্যা: চলমান সমস্য...

image

পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সক্রিয়...

পাবনা প্রতিনিধি : রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের পরবর্তী সম...

image

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন একট...

image

পাবনায় আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তারের জেরে স্থ...

  • company_logo