• সমগ্র বাংলা

শ্রীপুরে উপার্জনের শেষ সম্বল এক টুকরো জমি দখল আতংকে প্রবাসী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : তিন যুগেরও বেশি সময় প্রবাসে কাটিয়ে উপার্জিত অর্থ দিয়ে সামান্য জমি ক্রয় করেন গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের বাসিন্দা মো. তাজউদ্দীন। ভিটেমাটি রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেষ সম্বল জমিটুকু দখল আতংকে দিন নিপাত  করছেন প্রবাসী আলাউদ্দিন। যেকোনো সময় ভূমিদস্যরা প্রবাসীর শেষ সম্বল জমিটুকু দখল করে নিতে পারে। প্রশাসনের কাছে বিচার চেয়েও ভয় কাটছে না। এই বুঝি সম্বলহীন হয়ে গেলেন। এই চিন্তায় দিননিপাত করে সময় কাটছে তার।

ভুক্তভোগী তাজউদ্দীন উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের তরমুজের পাড় এলাকার বাসিন্দা। 

অভিযুক্তরা হলেন, একই এলাকার চিহ্নিত ভূমিদস্য মো. ফারুক (৪৬), মালেক (৪৮), মো. ইদ্রিস আলী (৬০), আছমত আলী (৫৫), হাছেন আলী (৫৫) ও ছামেদ আলী (৫২)।

ভুক্তভোগী তাজউদ্দীন বলেন, দীর্ঘ তিন যুগের বেশী সময় প্রবাস জীবনে খুবই কষ্টের খাটুনি খেটে যে অর্থ উপার্জন করছি। সেই টাকা দিয়ে অল্প জমি ক্রয় করছি। অনেক বছর আগে জমি ক্রয় করার পর থেকে চিহ্নিত ভূমিদস্যুদের আমার জমির ওপর লোভ পড়ে৷ আমার জমিটুকু স্থানীয় একটি কারখানার মালিকের কাছে বিক্রি করতে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করতে থাকে। সাম্প্রতিক সময়ে এর মাত্রা বেড়ে যায়। আমার জমিতে রোপণকৃত গাছগুলো কেটে নিচ্ছে। আমার জমিতে জোরপূর্বক মাটিবালি ফেলে ভরাটের চেষ্টা অব্যাহত রেখেছে। আমার জমির কিছু অংশ ইতিমধ্যে ভরাট করে ফেলছে। দীর্ঘ সময় কষ্টের পর স্ত্রী সন্তান নিয়ে একটু সুখ শান্তিতে বাকি সময় কাটাবো বলে জমিটুকু ক্রয় করি। কিন্তু আজ সুখ হারিয়ে গেছে সবসময় দখল আতংকে দিননিপাত করছি। কোটি টাকা মূল্যের জমি নামমাত্র মূল্যে ছেড়ে দিতে ভয়ভীতি হুমকি দিচ্ছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করছি। পুলিশ এসে তদন্ত করে যাওয়ার পর চাপ আরও বাড়ছে৷ যেকোনো সময় আমার শেষ সম্বল জমিটুকু বেদখল হয়ে যাওয়ার ভয়ে দিন কাটছে৷ 

অভিযুক্ত মো. ফারুক বলেন, জমিটুকু কারখানা ঘেঁষে রয়েছে। এজন্য তাকে বিক্রি করতে বলছি। কোন ধরনের চাপ দিচ্ছি না। তাছাড়া জমির কাগজপত্র সমস্যা রয়েছে। গাছপালা কে কেটে নিছে এবিষয়ে বলতে পারবো না। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে। জমি জবরদখলের কোন সুযোগ নেই। এবিষয়ে কঠোর ভাবে অভিযুক্তদের বলা হয়েছে।

 

মন্তব্য (০)





image

‎পাবনায় বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএন...

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাব...

image

ভারতে পাচারের সময় যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচার...

বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কেজ...

image

লালমনিরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্...

লালমনিরহাট প্রতিনিধি::"বিশ্বের মাদক সমস্যা: চলমান সমস্য...

image

পাবনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সক্রিয়...

পাবনা প্রতিনিধি : রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের পরবর্তী সম...

image

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন একট...

  • company_logo