ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আদালত থেকে পালানো জোড়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে আদমদিঘী উপজেলার নাটোর সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, সোমবার আদালত থেকে পালানোর পর থেকেই রফিকুলকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। অবশেষে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। সে সময় ভিড়ের সুযোগ নিয়ে জোড়া হত্যা ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করা হয়।
ডিবি কর্মকর্তা ইকবাল বাহার আরও জানান, গত ৯ জুলাই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডপ গ্রামে শ্বশুর ও পুত্রবধুকে হত্যা করে রফিকুল। ডাকাতির পর ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পর রফিকুলকে গ্রেফতার করে পুলিশ এবং তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন।
গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...
বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

মন্তব্য (০)