• সমগ্র বাংলা

গোপালপুরে অবৈধ চায়না জাল বিরোধী অভিযান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অবৈধ চায়না জাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তুহিন হোসেনের নেতৃত্বে নগদাশিমলা ইউনিয়নের কইচাবিল এবং পোড়াবাড়ি এলাকায় প্লাবনভূমিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫০০ মিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ করে জনসম্মুখে আগুন দিয়ে পুড়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নবাব আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, গোপালপুর থানা পুলিশের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে অবৈধ চায়না জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান জেলেদের সঠিক পদ্ধতিতে মাছ ধরা উৎসাহিত করবে এবং প্রাকৃতিক জলাশয়ের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।

মন্তব্য (০)





image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

image

দিনাজপুরে ২ হাজারের বেশী মাদক বিক্রেতা মানববন্ধন কর্মসূচি...

দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

  • company_logo