• সমগ্র বাংলা

পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত আহত ১

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব হোসেন (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার দুই বছরের বোন মরিয়ম খাতুন গুরুতর আহত হয়।

নিহত মাহবুব ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের মহসীন আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ছোট বোনকে নিয়ে ভাঙ্গুড়া থেকে চাটমোহরের দিকে যাচ্ছিলেন মাহবুব। পথে রামচন্দ্রপুর নবাব আওয়াল অলি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সামনের মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে মাহবুবকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম স্বপন।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo