• সমগ্র বাংলা

ফরিদপুরে অস্ত্র নিয়ে স্পিডবোটে মহড়া দেওয়া কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের স্পিডবোট মহড়ার ঘটনায় সাইমন শরীফ (২১) নামে একজনকে আটক করা হয়েছে করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর)  তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। 

আটক সাইমন ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের হাবিবুল শরীফের ছেলে।  তার নিকট থেকে একটি বড় রামদা, একটি বড় ছুরি ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

জানা গেছে, সেনা ক্যাম্পের মেজর সোহেলের নেতৃত্বাধীন ১৫ আরই ব্যাটালিয়নের একটি দল স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে গভীর রাত সাড়ে ৩টা পর্যন্ত  এ অভিযানকালে সাইমনকে তাদের বাড়ি থেকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন জানান, যৌথবাহিনীর অভিযান চালিয়ে ওই কিশোর গ্যাংয়ের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় দেশীয় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার বিকেলে স্পিডবোটে ভাঙ্গার কুমার নদে এসে  দেশীয় অস্ত্র সহকারে মহড়া দেয় ওই কিশোর গ্যাং। তারা ধারালো অস্ত্র রামদা ও চাইনিজ কুড়াল   উঁচিয়ে প্রদর্শন করে জনমনে আতঙ্ক ছড়ায়। বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রচারের পর ওই কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারের জোর দাবি জানানো হয়।  

 

মন্তব্য (০)





image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

image

দিনাজপুরে ২ হাজারের বেশী মাদক বিক্রেতা মানববন্ধন কর্মসূচি...

দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

  • company_logo