• সমগ্র বাংলা

‎র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৩৩ কেজি ৪'শ গ্রাম গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

‎র‌্যাব জানায়, র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকাল ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানাধীন লক্ষ্মীটারী ইউপির ৪নং ওয়ার্ডস্থ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামীদের ব্যবহৃত সিএনজি তল্লাশীকালে ২০ কেজি গাঁজা এবং একটি সিএনজি জব্দসহ তিনজন মাদক ব্যবসায়ী আঃ বারিক (২৫), পিতা-মোঃ আজিজুল ইসলাম, সাং-প্রনাথ পাটিকাপাড়া, ৯নং ওয়ার্ড, ডাউয়াবাড়ী ইউপি, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট, মোঃ মুস্তাকিম (২১), পিতা-মোঃ ইউনুছ আলী, সাং-চরএশোরকোল, ৯নং ওয়ার্ড, মহিপুর ইউপি, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর, মোঃ রাকিবুল ইসলাম (১৯), পিতা-মোঃ মোস্তফা, সাং-সুন্দ্রাহবী, পোস্ট-তুষভান্ডার, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট'দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎পৃথক অন্য একটি অভিযানে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লালমনিরহাট সদর থানাধীন তিস্তা টোল প্লাজা সংলগ্ন উত্তর পার্শ্বে নির্মাণাধীন পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে শুকনো তামাক বোঝাই ট্রাকের কেবিনের মধ্যে ১৩.৪ কেজি গাঁজা এবং ট্রাকটি জব্দ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী মোঃ ওহিদুল বিশ্বাস (৫০) পিতা- চাঁদালী বিশ্বাস, সাং- গঙ্গারামপুর, মোঃ তরিকুল ইসলাম (৩৮), পিতা- মৃত রবকুল হোসেন, সাং- মিরের পাড়া এবং মোঃ সাবান আলী (৪৮), পিতা- মৃত আজিম উদ্দিন মন্ডল, সাং- তারাগনিয়া, সর্বথানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎এ বিষয়ে র‌্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত মাদকদ্রব্য এবং আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

image

দিনাজপুরে ২ হাজারের বেশী মাদক বিক্রেতা মানববন্ধন কর্মসূচি...

দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

  • company_logo