ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর কোতয়ালী থানাধীন এলাকা হতে অবৈধ বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, র্যাবের চলমান এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় গতকাল ১৭ সেপ্টেস্বর র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৯ নং আস্কারপুর ইউপির ৪নং ওয়ার্ডের অন্তর্গত খানপুর সাকিনস্থ জনৈক মাহবুবর রহমান (৩৭) এর বসতবাড়ির উত্তর পূর্ব কর্ণারে অভিযান পরিচালনাকলে পলাতক আসামী মাহাবুবর রহমান এর বসত ঘর তল্লাশী করে শোকেসের নিচের অংশের ড্রয়ার হতে একটি কালো রঙের পলিথিনের ভিতর মোড়ানো ১টি অবৈধ বিদেশী পিস্তল ও ২ টি ম্যাগাজিন যার একটি ম্যাগাজিনে লোড করা ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে র্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...
লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে নও...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...
দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

মন্তব্য (০)