• সমগ্র বাংলা

জামালপুরে ২ কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরে দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আবু সাইদ রবিন নামে এক যুবককে আদালত ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে দুই মামলায় তাকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামি আবু সাইদ রবিন। তিনি জামালপুর সদর উপজেলার তুলশীরচর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী ১৪ বছরের এক কিশোরীকে নিজবাড়িতে নিয়ে ধর্ষণ করেন রবিন। ওই মামলায় ৬ জন সাক্ষীর জবানবন্দি শেষে আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ ছাড়া, ২০২৩ সালের ৯ এপ্রিল দুপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করে রবিন। ওই মামলায় ৭ জন সাক্ষীর জবানবন্দি শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

 

মন্তব্য (০)





image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

image

দিনাজপুরে ২ হাজারের বেশী মাদক বিক্রেতা মানববন্ধন কর্মসূচি...

দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

  • company_logo