• সমগ্র বাংলা

‎উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎপৃষ্টে অরুন চন্দ্র বর্মণ (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা তাঁতীপাড়া এলাকায়।
‎
‎নিহত অরুন চন্দ্র ওই এলাকার নির্মল চন্দ্র বর্মণের ছেলে। তিনি ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন। অরুন ৩ সন্তানের জনক বলে জানা গেছে।
‎
‎নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে গতকাল সকালে বাড়িতে আসেন অরুন চন্দ্র। তার বাড়িতে ঘরের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সোমবার সকালে ঘরের উপরে থাকা বিদ্যুৎ সংযোগের তার খুলে দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন অরুন। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎
‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেরুল ইসলাম বলেন, হাসপাতালে নেয়ার আগেই অরুন চন্দ্র বর্মণ নামের ওই যুবকের মৃত্যু হয়েছে।
‎
‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায়, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo