• সমগ্র বাংলা

জামালপুরে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য প্রচারণা সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৪ ও ১৫ সেপ্টেম্বর দিনব্যাপী জামালপুর সদর উপজেলার উন্নয়ন সংঘের হল রুমে,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বাস্তবায়নে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের সহযোগিতায়, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি পণ্য প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

পেট্রোকেম কোম্পানির অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আমিনুল ইসলাম দুই দিন ব্যাপী এই সভায় তার কোম্পানির পরিবেশ বান্ধব প্রযুক্তি তুলে ধরেন। এখানে প্রকল্পের আওতাধীন ১২টি ইউনিয়ন এর ১১ জন উপসহকারী কৃষি কর্মকর্তা, ১৫ জন ডিলার/ রিটেইলার সহ ১৮৪ জন কৃষক উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। এখাতকে আধুনিক ও টেকসই করতে হলে কৃষকদের মাঝে পরিবেশ বান্ধব প্রযুক্তি আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের গুরুত্ব ছড়িয়ে দিতে হবে।

সভায় আরো বক্তারা বলেন, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন উৎপাদন ব্যয় হ্রাস করা সম্ভব, অন্যদিকে ফসলের গুনগতমান ও উৎপাদন বৃদ্ধি  পাবে। পাশাপাশি কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে সময় ও শ্রম বাঁচে এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে ওঠে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং ফসল চাষাবাদে যেন পরিবেশের ক্ষতি না করে সেদিকেও কৃষকদের সচেতন হতে হবে। তাই পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে নিজেরা নিরাপদ ফসল উৎপাদন করবে এবং অন্যদের করতে উৎসাহিত করবে।

মন্তব্য (০)





image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

image

দিনাজপুরে ২ হাজারের বেশী মাদক বিক্রেতা মানববন্ধন কর্মসূচি...

দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

  • company_logo