• অপরাধ ও দুর্নীতি

‎রামপাল বিদ্যুৎকেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন দেয়ার অভিযোগ, অনুসন্ধানে দুদক

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বাগেরহাট রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন-সুবিধায় অসম চুক্তির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
‎
‎সোমবার (১৫ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি সংস্থাটির অভিযানে প্রাথমিকভাবে এমন অভিযোগের সত্যতা মেলায় সামগ্রিক চুক্তি খতিয়ে দেখবে তারা।
‎
‎দুদক জানায়, এ বিষয়ে গত জুনে আইনজীবী সালেকুজ্জামান সাগর হাইকোর্টে রিট করেন। সেখানে বলা হয়, একজন বাংলাদেশি প্রকৌশলীর বেতন যেখানে ১ লাখ টাকা, সেখানে একই পদে ভারতীয় ওই প্রকৌশলীর পাচ্ছেন ২৫ লাখ টাকা।
‎
‎এছাড়া উচ্চপদে ভারতীয়দের প্রাধান্য, বিশেষ ধর্মের লোকজনকে বাড়তি সুবিধা দেওয়াসহ নানা অনিয়মের বিষয়ও উল্লেখ করা হয়।
‎
‎রিটের শুনানিতে আদালত বিদ্যুৎ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন। এর পরেই দুদকের বাগেরহাট অফিস রামপাল বিদ্যুৎ কেন্দ্রে অভিযান চালিয়ে এই অনিয়মের প্রাথমিক প্রমাণ পায়। এতে বলা হয়, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তাদের এনটিপিসির নীতিমালা অনুযায়ী বেশি সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এ বিষয় অনুসন্ধানে কমিটি করেছে দুদক।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo