• সমগ্র বাংলা

পটুয়াখালীতে মিথ্যা প্রপাগান্ডার প্রতিবাদে জনতার মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী জেলার সদর উপজেলার লোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন মৃধার বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা প্রপাগান্ডা, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে লোহালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে কামাল হোসেন মৃধাকে সামাজিক, রাজনৈতিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। একাধিকবার অযাচিত ঘটনা ঘটিয়ে তাঁকে জড়িয়ে ফেলা, ঘষামাজা ছবি প্রকাশ এবং গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সন্ত্রাসী, চাঁদাবাজ, দুষ্কৃতকারী ও মাদকসেবী হিসেবে উপস্থাপন করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

সমাবেশে জানানো হয়, এ ধরনের মিথ্যা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য সাজানো। কামাল হোসেন মৃধা একজন সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে কাজ করে আসছেন। তাঁর বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলেও সাধারণ মানুষ তা মেনে নেবে না।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোয়াজ্জেম সিকদার, লোহালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোল্লা, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দুলাল সরদার, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মজিবর হাওলাদার, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোস্তফা হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সাধারণ মানুষও এ কর্মসূচিতে অংশ নিয়ে জানান, কামাল হোসেন মৃধাকে কলঙ্কিত করার যেকোনো প্রচেষ্টা তারা প্রতিহত করবেন। তিনি একজন সৎ ও ত্যাগী রাজনীতিক, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমানিত করার অপচেষ্টা ব্যর্থ হবে। দলের দুঃসময়ে তিনি হাল ধরেছেন, শতশত হামলা মামলা সহ্য করে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। রাজনৈতিক প্রতিপক্ষরা যদি মিথ্যা প্রপাগান্ডা ও ষড়যন্ত্র বন্ধ না করে, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য (০)





image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

image

দিনাজপুরে ২ হাজারের বেশী মাদক বিক্রেতা মানববন্ধন কর্মসূচি...

দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

  • company_logo