• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল ব্যবসায়ীর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর-৪ আসনের  ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে  ফরিদপুর - বরিশাল ও ঢাকা - খুলনা মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসীরা। 

সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মোঃ হাবিবুর রহমান হবি শেখ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার চরকান্দা এলাকার বাসিন্দা এবং ভাঙ্গা বাজার এয়ার ভুঁইয়ার মার্কেটের ব্র‍্যাক ব্যাংকের নিচতলায় একটি মুদি দোকান পরিচালনা করতেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত গরমের কারণেই তিনি হিটস্ট্রোক করেন।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo