ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ অন্তর্ভুক্তির প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দুপুরে ফরিদপুর -বরিশাল মহাসড়কের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত বিশ্বরোড গোলচত্বর সেতুর নীচে অবস্থান কর্মসূচিতে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দুটি ইউনিয়নকে অন্য সংসদীয় আসনে স্থানান্তরের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এটিকে পুনরায় ফিরিয়ে আনার দাবী জানান। বিক্ষোভকারীরা জানান, আমরা ভাঙ্গা উপজেলা রেখে নগরকান্দার সঙ্গে যুক্ত হতে চাইনা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সি, বিএনপি নেতা ওবায়দুল আলম সম্রাট সহ কৃষক দল, যুবদল সহ বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...
লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে নও...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...
দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

মন্তব্য (০)