ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর -৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর -২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে সংযুক্তির প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে।
শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, হামিরদী,পুকুরিয়া,আলগী
ইউনিয়নের সুয়াদী,ঝাটুরদিয়া এবং ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এলাকায় সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত সড়কে টায়ার জ্বালিয়ে চলে এ সড়ক অবরোধ ও মানববন্ধন করা হয় ।
এ সময় মুনসুরাবাদ,সুয়াদী,হামিরদী ও ভাঙ্গা বাসস্ট্যান্ডের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে ।
বিক্ষোভকারীরেদর দাবি তারা ভাঙ্গা উপজেলা রেখে নগরকান্দার সঙ্গে সম্পৃক্ত হতে চান না। এ সময় নেতাকর্মীরা নগরকান্দা না ভাঙ্গা, ভাঙ্গা, ভাঙ্গা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।পরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...
লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে নও...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...
দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

মন্তব্য (০)