• সমগ্র বাংলা

পটুয়াখালী লোহালিয়া নদীতে মিললো ২ যুবকের মরদেহ, জনমনে আতঙ্ক

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে রেজাউল (২৮) ও তুহিন (২৫) নামের দই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

৩ সেপ্টেম্বর বুধবার সকাল দশটায় লোহালিয়া নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন নদী থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মধ্যরাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিনের মরদেহ উদ্ধার করা হয়।

পেশায় অটোকচালক রেজাউল সদর উপজেলার ভূরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। আর তুহিন পৌর শহরের ১নং ওযার্ডের কালাম হাওলাদারের ছেলে।

তুহিন গত সোমবার রাতে ডিবির ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেওয়ার পর নিখোঁজ হয়। আর রেজাউল একইদিন সকালে বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয়। তবে ওইদিন রাতে লোলালিয়া এলাকার কাশিপুর রোড থেকে তার অটোটি উদ্ধার করে পুলিশ।

পরপর দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দুই যুবকের মৃতের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

মন্তব্য (০)





image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

image

দিনাজপুরে ২ হাজারের বেশী মাদক বিক্রেতা মানববন্ধন কর্মসূচি...

দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

  • company_logo