• সমগ্র বাংলা

চাটমোহরে বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুট লিখে যাচ্ছে চোর: বিকাশে টাকা দিলেই মিলছে মিটার ফেরৎ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে গত এক সপ্তাহে অন্তত ১৫টি বানিজ্যিক মিটার চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল রাতের আঁধারে মিটার চুরি করে সেখানে চিরকুট লিখে মোবাইল নাম্বার দিয়ে রেখে যাচ্ছেন। উল্লেখিত নাম্বারে 

যোগাযোগ করলে দাবি করা হচ্ছে টাকা। আর টাকা পাঠালেই ফেরত দেওয়া হচ্ছে মিটার। এমন ঘটনা গত কয়েকমাস যাবৎ অব্যহত ভাবে চলে আসলেও প্রশাসন চোর সনাক্ত করন কিংবা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোন পদক্ষেপ নিচ্ছে না।

ভুক্তভোগীরা জানান, কয়েক মাস ধরে চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক বানিজ্যিক বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটছে। গত সপ্তাহে রেলবাজার এলাকার আব্দুল মান্নান, আবুল বাশার, আলহাজ্ব শাহজালাল সরকার, পাঞ্জাব বিশ্বাস ও শহীদুল ইসলামের মিল কারখানায় বাণিজ্যিক মিটার চুরির ঘটনা ঘটেছে। এর আগে মূলগ্রাম বাজার এলাকায় রাতের আঁধারে বেশ কয়েকটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। সব শেষ মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকার নিখিলের চাউলের মিলে ও উথুলী গ্রামের মকবুল হোসেনের ফিড মিলের মিটার চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া মিটার মালিকদের প্রত্যেককে চিরকুট লিখে মোবাইল নাম্বার দিয়ে গেছেন চোর। চোরের দেওয়া মোবাইল নাম্বারে ফোন দিলেই বিকাশে টাকা চাওয়া হচ্ছে। ৫ হাজার থেকে ১০ হাজার টাকার বিনিময়ে মালিককে মিটার ফেরত দিচ্ছে চোরের দল। চিরকুটে লেখা মুঠোফোন নাম্বারে কাঙ্খিত অর্থ পাঠালেই চুরি যাওয়া মিটারগুলো ফেরত পাঠানো হচ্ছে। টাকা পেয়ে চক্রটি হারানো মিটার খুঁজে পাওয়ার জন্য একটি নির্দিষ্ট স্থানের কথা জানান। পরে সেখানে গিয়ে মিটারটি পড়ে থাকতে দেখেন তাঁরা। ঝামেলা এড়াতে এসকল মিটার মালিকগন থানা পুলিশকে কিছুই বলতে চায়না বা অভিযোগও দিতে চায়না। এসব চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গ্রাহকেরা ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি সরকারের বিপুল পরিমাণ অর্থের লোকসান হচ্ছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল আমিন চৌধুরী বলেন, সম্প্রতি এই মিটার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর আগে এমন ঘটনা এই এলাকা গুলোতে হতো না। যেসকল গ্রাহকদের মিটার চুরি হচ্ছে তারা আমাদের অবহিত করলে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে থানায় জিডি করছি। তবে কোন ফলাফল পাচ্ছি না। তবে এমন বিষয়কে সামনে রেখে সকল গ্রাহককে সচেতন হতে হবে। মিটার নিরাপত্তায় খাঁচা ব্যবহারের পরামর্শ দিচ্ছি আমরা। ধারাবাহিক ভাবে গ্রাহক সচেতনতায় মাইকিং ও বিলের কাগজে সচেতনতা মুলক সিল ব্যবহার করা হবে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, এ বিষয়ে থানায় এসে কেউ কোন অভিযোগ দেয়নি। তবে ভুক্তভোগীরা যদি ঐ মোবাইল নাম্বার গুলো থানায় আমাকে দেন তাহলে অপরাধীদের শনাক্ত করতে থানার পক্ষ থেকে সর্বাত্ত্বক চেষ্টা করা হবে।

মন্তব্য (০)





image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

image

দিনাজপুরে ২ হাজারের বেশী মাদক বিক্রেতা মানববন্ধন কর্মসূচি...

দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

  • company_logo