• সমগ্র বাংলা

ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখার নেতৃবৃন্দ। বুধবার  বিকেল সাড়ে ৫টায় বিক্ষোভ মিছিলটি মোহাম্মাদ আলী হাসপাতাল মোড় হতে শুরু হয়ে সাতমাথায় গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী শহরের প্রাণকেন্দ্র সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। শহর ছাত্র শিবিরের সভাপতি খন্দকার হাবিবুল্লাহর সভাপতিত্বে ও শহর সেক্রেটারী শফিকুল ইসলাম শফিকের পরিচালনায় সমাবেশে এসময় বক্তব্য রাখেন পশ্চিম জেলা সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, পূর্ব জেলা সেক্রেটারী শাহরিয়ার হোসেন বিপ্লব প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, একটি মহল শিক্ষার্থীদের নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রসংসদের তফসিল ঘোষণায় একটি পক্ষের আঁতে ঘা লেগেছে। তারা ছাত্রসংসদ নির্বাচন বন্ধে কালো থাবা মারার চেষ্টা করছে। তারা অভিযোগ করেন, ছাত্রশিবিরের বিরুদ্ধে ক্রমাগত ট্যাগিং, সাইবার বুলিং করা হচ্ছে বিশেষ করে নারী শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে অশ্রাব্য ভাষায় হেনস্তা করা হচ্ছে যা কখনোই কাম্য নয়। তারা ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যাচার ও ট্যাগিং বাদ দিয়ে গঠনমূলক কাজে মনোনিবেশ করার আহ্বান জানান। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, “ছাত্রদল সেই সংগঠন, যাদের হাতে ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নারী শিক্ষার্থী নির্যাতন, শামসুন নাহার হলে নারী শিক্ষার্থী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে। তাদের হাতেই জীবন দিতে হয়েছে বুয়েটের মেধাবী নারী শিক্ষার্থী সনিকে। অভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তত ৩০টি ধর্ষণের সঙ্গে, ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিল।

মন্তব্য (০)





image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

image

দিনাজপুরে ২ হাজারের বেশী মাদক বিক্রেতা মানববন্ধন কর্মসূচি...

দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

  • company_logo