ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: বুধবার সকালে লালমনিরহাটে কিশোর কিশোরীদের অধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট সরকারি গণগ্রন্থাগারের হলরুমে ইয়েস বাংলাদেশের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব লালমনিরহাটের সদস্য সচিব ও সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন।
এ সংলাপে স্কুল-কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।এ সময় তারা কিশোর কিশোরদের স্বাস্থ্য সুরক্ষা,শিশুশ্রম,মাদকের ভয়াবহতা,নানারকম অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ সহ নানা বিষয় সংলাপে তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি বলেন,নানা ধরনের সামাজিক অবক্ষয় সহ শিশু-কিশোরদের সুরক্ষা বিষয়ে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে।নিজ পরিবার থেকে এসবের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এসব কাজে এগিয়ে আসতে হবে। তবেই সবার জন্য নিরাপদ বাসস্থান গড়ে উঠবে। প্লান বাংলাদেশ ও সুইডেন সেভরিগ এর সহযোগিতায় অনুষ্ঠিত এ সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রায়হান হোসেন রনি,সাবেক সভাপতি জিদান মাহমুদ ও ইয়েস বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রকি।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...
লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে নও...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...
দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

মন্তব্য (০)