• সমগ্র বাংলা

সাংবাদিকের মোটরসাইকেল চুরি, থানায় মামলা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সাংবাদিক সাইমুম সাব্বির শোভনের বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী সাংবাদিক।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরের দিকে পৌর শহরের সর্দারপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এর আগে গত প্রায় এক বছর আগে ওই এলাকা থেকে তার আরেকটি মোটরসাইকেল চুরি হয়। ভুক্তভোগী সাংবাদিক সাইমুম সাব্বির শোভন বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্টের জেলা প্রতিনিধি। তিনি প্রেসক্লাব জামালপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলা সূত্রে জানা যায়, সাংবাদিক সাইমুম সাব্বির শোভন পরিবার নিয়ে পৌর শহরের সর্দারপাড়া এলাকার নাছিমা ভিলার ভাড়া বাসায় থাকেন। গত সোমবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে, প্রতিদিনের মতো ওই বাসার গ্যারেজে মোটরসাইকেলটি রেখে বাসায় উঠেন।

আজ মঙ্গলবার সকালে আবারও পেশাগত দায়িত্ব পালন করতে বাসা থেকে বের হওয়ার সময় দেখেন, তার মোটরসাইকেলটি নেই। পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি সদর থানা একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্ট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সাংবাদিকরা পুলিশ সুপারের সাথে কথা বলেন।

এ নিয়ে সাংবাদিক শোভন বলেন, ‘আমি রাত ১ টা ৩০ মিনিটের দিকে বাসায় প্রবেশ করি। সকালে ৯টার দিকে নিচে নেমে দেখি আমার মোটরসাইকেলটি নেই। গেইট খোলা ছিলো, গেইটের তালাও নেই। পরে বুঝতে পারি যে মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। গত বছর আমার বাবা মরহুম সাংবাদিক দুলাল হোসাইনের মোটরসাইকেলটিও চুরি হয়ে যায়। কয়েক মাস আগে সাংবাদিক ইমরানের মোটরসাইকেল চুরি হয়েছে। আমাদের প্রিয় ও প্রয়োজনীয় জিনিস এভাবে চুরি হচ্ছে, কিন্তু এসব কখনো উদ্ধার হতে দেখি না। আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কি হবে?

এ প্রসঙ্গে প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান লিখন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুঃখ প্রকাশ করে বলেন, জামালপুরে দিন দিন আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। এ শহরে চুরি, ছিনতাই বেড়েই চলেছে।সাংবাদিকের গাড়ি যেখানে নিরাপদ না, সেখানে সাধারণ মানুষের কি অবস্থা। আমরা দ্রুত এই গাড়ি উদ্ধারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো.আতিক বলেন, ওই সাংবাদিক নিজে বাদী হয়ে এই ঘটনায় থানায় মামলা করেছেন। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মোটরসাইকেল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

image

দিনাজপুরে ২ হাজারের বেশী মাদক বিক্রেতা মানববন্ধন কর্মসূচি...

দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

  • company_logo