• সমগ্র বাংলা

রাণীনগরে ঝড়ে নৌকা ডুবে মৎস্যজীবি নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে লোকমান হোসেন (৫৩) নামে এক মৎস্যজীবি নিহত হয়েছেন। সোমবার মধ্য রাতে উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনসুর নামক বিলে এই ঘটনা ঘটে। তার মরদেহ মঙ্গলবার সকাল ৯টা নাগাদ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিহত লোকমান হোসেন উপজেলার হরিশপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
লোকমান আলীর ছোট ভাই বাবু প্রামানিক বলেন, আমরা ৬জন মিলে এক নৌকা নিয়ে বিলে মাছ ধরতে যাই। রাত আনুমানিক ২টার দিকে নৌকা থেকে জাল পানিতে ছেরে দেওয়ার পর পরই হঠাৎ করে ঝড় উঠে আমাদের নৌকা পানিতে ডুবে যায়। এসময় যে যার মতো সাঁতার কাটিয়ে কিনারে উঠলেও আমার ভাই আর ওঠতে পারেনি। তাকে অনেক খোঁজা খুজি করেও সন্ধান করতে পারিনি। পরে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ বিলের মধ্যে আমার ভাইয়ের ভাসমান লাশ পাওয়া যায়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য (০)





image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

image

দিনাজপুরে ২ হাজারের বেশী মাদক বিক্রেতা মানববন্ধন কর্মসূচি...

দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

  • company_logo