• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি সহ যুবক গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ সাধন সরকার ওরফে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল (সোমবার, ১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে র‍্যাব-১০ এর একটি টিম ফতুল্লার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে অভিযানের সময় সাজু আহমেদ (৩৫) নামের অপর এক যুবক পালিয়ে যায়।

পরে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। সাইফুল ইসলাম ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ পানগাঁও এলাকার মধু কর্মকারের ছেলে।

এ বিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘সোমবার মধ্যরাতে র‌্যাব নিশ্চিন্তপুরে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে সাধন সরকার ওরফে সাইফুল ইসলামকে আটক করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

মন্তব্য (০)





image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

image

দিনাজপুরে ২ হাজারের বেশী মাদক বিক্রেতা মানববন্ধন কর্মসূচি...

দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

  • company_logo