• সমগ্র বাংলা

জামালপুরে দ্বিতীয় স্ত্রীর করা হত্যা মামলায় আট মাস পর সাংবাদিকের লাশ উত্তোলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে দাফনের আট মাস নয় দিন পর আদালতের নির্দেশে সাংবাদিক নুরুল হক জঙ্গির লাশ উত্তোলন করা হয়েছে।   

রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের গোবিন্দপুর নাংলা এলাকা থেকে লাশটি উত্তোলন করা হয়। তিনি জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লিকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। 
জানা যায়, ২০২৪ সালের ২১শে ডিসেম্বর রাত ৮টায় জামালপুর শহরের বানিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নুরুল হক জঙ্গির মৃত্যু হয়। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে তার দ্বিতীয় স্ত্রী দিলরুবা ইয়াছমিন রুমা বাদী হয়ে প্রথম স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে হত্যা মামলা দায়ের করেন। এরপর জুলাইয়ে লাশ উত্তোলনের আবেদনের প্রেক্ষিতে ২৬ আগষ্ট আদেশ প্রাপ্ত হয় পিবিআই।

জামালপুর পুলিশ ব্যুরো অব ইন্ডিস্ট্রেশন (পিবিআই) ইন্সপেক্টর মোশাররফ বলেন, মামলার প্রকৃত রহস্য উদঘাটন কল্পে বিজ্ঞ আদালতের নির্দেশে মৃতদেহ উত্তোলন করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রসহ মর্গে প্রেরণ করা হয়েছে। 


মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য সাংবাদিক নুরুল হক জঙ্গির লাশটি উত্তোলন করা হয়। 

মন্তব্য (০)





image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

image

দিনাজপুরে ২ হাজারের বেশী মাদক বিক্রেতা মানববন্ধন কর্মসূচি...

দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

  • company_logo