ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলের যাদুপুর গ্রামের খেলাধুলা করার সময় ট্রেনের ধাক্কায় ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি হলেন, নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর গ্রামের মশিউর রহমানের মেয়ে তাসলিমা খাতুন (২)। বিষয়টি নিশ্চিত করেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।
তিনি জানান, সকাল বাড়ির পাশেই রেললাইনে খেলাধুলা করতে করার সময় চলন্ত ট্রেনে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয় তাসলিমা। পরে পরিবার ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করেন গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাচোল থানার ওসি আরও বলেন এ বিষয়ে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...
লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে নও...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...
দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে &quo...

মন্তব্য (০)