• সমগ্র বাংলা

‎শৈলকুপায় সাপে কেটে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধিঃ মা-বাবার মাঝখানে ঘুমিয়ে ছিল ছোট্ট সোয়াদ। হঠাৎ অজানা যন্ত্রণায় চেচিয়ে ওঠে। মুহূর্তেই দেখা যায় মশারির নিচ দিয়ে এক বিশাক্ত সাপ চলে যাচ্ছে! অসহায় মা-বাবা ছুটলেন স্থানীয় সুনীল কবিরাজের কাছে। তিন ঘণ্টা ঝাড়ফুঁক আর মন্ত্রে সময় পার হলো, কিন্তু ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল শিশু সোয়াদ। অবশেষে অচেতন অবস্থায় নিয়ে যাওয়া হলো ফরিদপুর মেডিকেল কলেজে। সেখানে শেষ মুহূর্তে এন্টিভেনম প্রয়োগ হলেও আর ফেরানো গেল না সেই ফুটফুটে শিশুটিকে। মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাত শনিবার সকালে শৈলকুপার চর ধলহরাচন্দ্র গ্রামে। সে ওই গ্রামের আলম মন্ডলের ছেলে ও ছাইভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

‎সোয়াদের মা কান্নাজড়িত কন্ঠে জানান, আমরা ভেবেছিলাম শৈলকুপা হাসপাতালে এন্টিভেনম নেই। যদি জানতাম, যদি ছেলেকে সেখানেই নিতাম, হয়তো আমার সোয়াদ বেঁচে যেতো। এঘটনায় পুরো গ্রামজুড়ে এখন শোকের ছায়া। স্বজনরা বাকরুদ্ধ, প্রতিবেশীদের চোখ ভেজা। একটি শিশুর স্বপ্নময় ভবিষ্যৎ সাপের বিষে থেমে গেল অকালে। উক্ত ঘটনা সম্পর্কে শৈলকুপার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন ঘটনাটি শুনেছি তিনি আরও বলেন শৈলকুপা হাসপাতালে এন্টিভেনম থাকা স্বত্বেও শিশুটিকে হাসপাতালে নিয়ে না এসে কবিরাজকে দিয়ে ঝাড়ফুক করে মৃত্যু মুহুর্তে ফরিদপুর মেডেকেলে নিয়ে যায়।

মন্তব্য (০)





image

পাবনায় মাদকসেবনের অভিযোগে দুই জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় গো...

image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

  • company_logo