• সমগ্র বাংলা

নুরের হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ও জাপা নিষিদ্ধের দাবীতে নীলফামারীতে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদ এবং ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টি(জাপা) নিষিদ্ধের দাবীতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


গণ অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে (৩০আগস্ট) জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


কর্মসূচিতে একাত্মতা জানিয়ে অংশ নেয় জাতীয় নাগরিক পাটি (এনসিপি) নীলফামারীর নেতা কর্মীরা।


গণ অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ ও সদস্য আখতারুজ্জামান, গণঅধিকার পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এ কে উদার, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক, জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সাদমান শাকিল বক্তব্য দেন।


বক্তারা ২৯আগস্ট শুক্রবার রাতে ভিপি নুরের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবী জানান।


এছাড়া ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর জাতীয় পার্টি নিষিদ্ধ এবং গোলাম মোহাম্মদ কাদেরকে গ্রেফতারের দাবী করেন।
গণ অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের নেতা কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে। ভিপি নুর একদিনে তৈরি হয়নি মন্তব্য করে তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের অন্যতম কারিগর ছিলেন ভিপি নুর।


সমাবেশের আগে জেলা শহরের বড় বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo