• সমগ্র বাংলা

রাণীনগরে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাকে সবংর্ধনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাকে সবংর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব ও গ্রামবাসীর আয়োজনে অত্র ক্লাবে সৌদি প্রবাসী মোয়াজ্জিম হোসেন মন্ডলকে এই সবংর্ধনা প্রদান করা হয়।
ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো: ওহেদুল ইসলাম মিলন এর সভাপতিত্বে এবং আবাদপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার এসআই নাজমুল হক ও থানায় কর্মরত ডিএসবি এসআই আব্দুল লতিফ ও যুবদল নেতা আনোয়ার হোসেন। এছাড়া ক্লাবের সহ-সভাপতি বাবু সরদার ও আনিছুর রহমান, ক্যাশিয়ার দিলবর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল সরদার, সদস্য হাফিজুল ইসলাম, হোসেন সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই/বোনেরা প্রবাসে গিয়ে একদিকে যেমন নিজের সংসারের উন্নতি করছেন, অন্যদিকে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রেখে চলেছেন। তাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের উৎসাহ দিতে এবং সম্মান জানাতে ক্লাবের ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে এই সবংর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৫মার্চ থেকে শুরু করে এপর্যন্ত ১২জন প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের এই সবংর্ধনা প্রদান করা হয়। 

মন্তব্য (০)





image

পাবনায় মাদকসেবনের অভিযোগে দুই জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় গো...

image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

  • company_logo