• সমগ্র বাংলা

খুলনায় আইকনিক কল্যাণ ভবন নির্মাণে ব্যবসায়ী-উদ্যোক্তাদের সাথে মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধিঃ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের খুলনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন জোড়াগেটস্থ নিজস্ব জায়গায় বহুতলবিশিষ্ট আধুনিক কল্যাণ ভবন নির্মাণকে কেন্দ্র করে ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) তসলিমা কানিজ নাহিদা। তিনি বলেন, প্রস্তাবিত ১২ তলা আইকনিক কল্যাণ ভবন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে একটি মাইলফলক হবে। এই ভবনে থাকবে আধুনিক শপিংমল, সুইমিংপুল, সিনেকমপ্লেক্স, ফুডকোর্ট, সেমিনারকক্ষসহ বিভিন্ন বিনোদন ও ব্যবসায়িক সুবিধা। ভবনটির আয় সরকারি কর্মচারীদের কল্যাণে ব্যয় করা হবে এবং নির্মাণ শেষে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি ভবনটির নির্মাণে খুলনাবাসীর সহযোগিতা কামনা করেন।

সভায় সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার (রুটিন দায়িত্ব) মোঃ ফিরোজ শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন) নুসরাত আইরিন, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহীনুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ এবং খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান।

সভায় ব্যবসায়ী ও উদ্যোক্তারা তাদের মতামত প্রদান করেন এবং ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্য (০)





image

পাবনায় মাদকসেবনের অভিযোগে দুই জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় গো...

image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

  • company_logo