• সমগ্র বাংলা

পাবনায় মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রির দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে নকল গুল, প্রাণ কোম্পানির রোবো পাইপ, মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রি, মূল্য তালিকা না থাকায় এবং ভোক্তা পর্যায়ে নিত্যপণ্যের অধিক মূল্যে আদায় করার অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হান্ডিয়াল পূর্ব বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারি পরিচালক মো. মাহমুদ হাসান রনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানার আদেশ দেন।

ভ্রাম্যমান আদালত সুকুমার সাহাকে ১ লাখ টাকা, বুলবুল খন্দকারকে ৫০ হাজার  টাকা এবং রফিকুল ইসলাম রিন্টু খন্দকারকে ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করে।

আদালত সূত্র জানায়, উল্লেখিত ব্যক্তিদের মুদি দোকানে নকল গনি গুল, প্রাণ কোম্পানির রোবো পাইপ বিক্রি হচ্ছিল। এছাড়া মেয়াদ উত্তীর্ণ মালামাল মূল্য তালিকা না থাকায় সিগারেটের অধিক মূল্য আদায় করার অভিযোগে আদালত জরিমানা আদায় করে।

জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার অন্যান্য কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পাবনায় মাদকসেবনের অভিযোগে দুই জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় গো...

image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

  • company_logo