• সমগ্র বাংলা

‎নাফ নদ থেকে আরও ১৩ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনা থেকে আবারও দুটি মাছ ধরার ট্রলারসহ ১৩  বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে টেকনাফ ফেরার পথে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়।

‎ধরে নিয়ে যাওয়া জেলেদের দুই মাঝি হলেন- আব্দুল হাফেজ ও মো. আমিন। তবে জেলেদের নাম-ঠিকানা জানা যায়নি। 

‎এ তথ্যটি নিশ্চিত করে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘আজকেও দুটি ট্রলারসহ ১৩ জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আমি। এছাড়া মাছ ধরতে আরও কয়েকটি ট্রলারের খোঁজ পাওয়া যাচ্ছে না। মূলত ভাটার কারণে জেলার মিয়ানমার সীমানা দিয়ে ফেরর পথে এ ধরনের ঘটনা ঘটছে। এপাশে চরের কারণে ট্রলার চলাচল করতে পারছে না।’

‎ওই ট্রলারের মাঝি আব্দুল হাফেজ সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে বলে জানান আবুল কালাম। তিনি বলেন, ‘সাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে শাহপরীর দ্বীপের পূর্ব-দক্ষিণে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে জেলেদের ধাওয়া করে আটক করে। পরে তাদেরকে আটক করে মিয়ানমারের দিকে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন হাফেজ। এরপর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।’

‎টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বিষয়টি শুনেছি। কিন্তু প্রতিদিন আরাকান আর্মির সদস্যরা বঙ্গোপসাগর থেকে ফেরার পথে বাংলাদেশি ট্রলারসহ জেলেদের অস্ত্রেরমুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছে। গত চারদিনে পাঁচটি ট্রলারসহ ৪৬ জন জেলেকে ধরে নিয়ে গেছে বলে ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে।’

মন্তব্য (০)





image

পাবনায় মাদকসেবনের অভিযোগে দুই জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় গো...

image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

image

লালমনিরহাটে জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় উঠান বৈঠক ...

লালমনিরহাট প্রতিনিধি: নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং ...

image

নওগাঁয় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে আদিবাসীদের মাঝ...

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  উদ্যোগে নও...

image

গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের ...

  • company_logo