• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে অগ্নিকান্ডে দগ্ধ এক মাস বয়সি শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক মাস বয়সি শিশু ইমন উদ্দিন রাইয়ানের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম।

এ ঘটনায় শিশুর বাবা মো. হাসান ও মা মোসা. সালমা বেগমসহ আরও আটজন গুরুতর দগ্ধ হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা এলাকার রনি সিটি সংলগ্ন জাকির খন্দকারের টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসারে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন।

দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে শিশু রাইয়ান মারা যান। পরে বিকেলে তার মরদেহ সিদ্ধিরগঞ্জে আনা হয়।  মাগরিবের নামাজের পর জানাজা শেষে মিজমিজি কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত রাইয়ানের স্বজন ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়...

image

শীতলক্ষ্যায় ‘রাক্ষুসে’ সাকার ফিশের দাপট জালভর্তি ক্ষতিকর ...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর বুকে ...

image

কালীগঞ্জে মাদকাসক্ত ৩ যুবকের কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার ...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে ...

image

পাবনায় মাদকসেবনের অভিযোগে দুই জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় গো...

image

রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কালীগঞ্জ জোনাল অফিসে...

  • company_logo