• সমগ্র বাংলা

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, সেই এসআই প্রত্যাহার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর শাহিন ভূঁইয়া নামে পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
‎
‎তিনি চট্টগ্রাম নগর পুলিশে চট্টগ্রাম আদালতে নারী ও শিশু শাখায় জিআরও হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার শাহিন ভূঁইয়াকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
‎
‎বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঘুস গ্রহণের অভিযোগ ওঠায় এক এসআইকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।
‎
‎৩২ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এসআই শাহিন আদালত ভবনের দ্বিতীয় তলায় নিজ কার্যালয়ে চেয়ারে বসে রয়েছেন। এ সময় এক আইনজীবী মানিব্যাগ বের করে তাকে তিনটি নোট দেন। এরপর তিনি টাকাগুলো গুনে নিজের কাছে রেখে দেন। ভিডিওটি গত ঈদুল আজহার আগের বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo