• সমগ্র বাংলা

চুরির অভিযোগে ফটিকছড়িতে গনপিটুনিতে প্রাণ হারালো কিশোর

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত


চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির অভিযোগে গন পিটুনিতে প্রান হারিয়েছে মাহিন (১৫) নামের এক ফুটফুটে কিশোর।

ঘটনাটি ঘটেছে ২১ আগষ্ট দিবাগত রাত ৩টার দিকে উপজেলা কাঞ্চননগর সাগর আলী তালুকদার বাড়ীতে।

স্থানীয়দের অভিযোগ গভীর রাতে চোর চক্রের একটি দল চুরির চেষ্টা চালালে তাদের ধাওয়া করে গনপিটুনি দেয় উত্তেজিত জনতা। ফলে ঘটনাস্থলে প্রান হারায় স্থানীয় মনার ছেলে মাহিন। মাহিনের পিতা মনা বলেন,আমার পুত্র মাহিন কাঞ্চননগর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র ।

তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সে টাকা নিয়েছে বলে অভিযোগ তুলার পর আমি পিতা হিসাবে বলেছি,আমার ছেলে টাকা নিয়ে থাকলে আমি সব পরিশোধ করে দেব। কিন্তু পাষান মনের উত্তেজিত লোকেরা আমার আর্তনাদে কর্নপাত করেনি। আমি প্রশাসনের কাছে বিচার দাবী করছি।


ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুর আহমদ বলেন,খবর পেয়ে আমরা কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরন করেছি। চোর হিসাবে প্রপাগান্ডা ছড়িয়ে ছেলেটিকে মেরে ফেলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা জানিয়েছেন। এ ঘটনায় মাহিনের স্কুলের বন্ধুরা বিচার দাবী করেছেন বলে জানা গেছে।
 

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে গাড়ী চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হও...

image

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক অভিযান

পাবনা প্রতিনিধিঃ পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক র&zwn...

image

ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়...

image

শীতলক্ষ্যায় ‘রাক্ষুসে’ সাকার ফিশের দাপট জালভর্তি ক্ষতিকর ...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর বুকে ...

image

কালীগঞ্জে মাদকাসক্ত ৩ যুবকের কারাদণ্ড, ইয়াবাসহ গ্রেপ্তার ...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে ...

  • company_logo