ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক: ডারউইনে টস হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশ 'এ' দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান করে। দলের পক্ষে সাইফ হাসান ৩৫ বল খেলে ৪৫ রান করেন।
জবাবে খেলতে নেমে মেলবোর্ন স্টার্স ১৯ ওভারে ২ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। প্রথম দিকে ভালো বোলিং করে বাংলাদেশ ১০০ রান পর্যন্ত ৫ উইকেট তুলে নেন হাসান মাহমুদরা। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে ৬৫ রান তুলে ম্যাচের মোড় বদলে দেন জোনাথন মারলো (৩৮ বলে ৬১) ও ক্রিশ্চিয়ান হোয়ে (অপরাজিত ১৫)।
ব্যাটিংয়ে ফর্মে থাকা জিশান আলম মাত্র ১৩ রান করে আউট হন। নাঈম শেখও ধীরগতিতে ২১ বল খেলে ১৯ রান করেন। মিডল অর্ডারে আফিফ হোসেন ব্যর্থ থাকায় দলের ইনিংস বড় করতে পারেনি। নুরুল হাসান সোহান ২৭ বল খেলে ৩৩ রান করেন আর রাকিবুল হাসান মাত্র ৪ রান করেন। শেষদিকে ইয়াসির আলি ১৭ বল খেলে দলীয় স্কোরে ২৯ রান যোগ করেন। এদিকে ৫ ম্যাচের মধ্যে তৃতীয় হার দেখায় বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন কঠিন হয়ে গেলো। পরের ম্যাচ জিতলেও অন্যান্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে সোহানদের।
স্পোর্টস ডেস্ক : ভারতের ব্যাটিং লাইনআপকে মাত্র ৩২ রানে আটকে ...
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...
স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...

মন্তব্য (০)