ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে আব্দুল্লাহ তায়িফ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায় শিশুটি।
মৃত আব্দুল্লাহ তায়িফ উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর গ্রামের জুলফিকার আজাদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশু তায়িফ। হঠাৎ শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে বাড়ির পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায়, মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হও...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক র&zwn...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর বুকে ...

মন্তব্য (০)