• সমগ্র বাংলা

‎উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২০ আগষ্ট) দুপুরে উলিপুর জাতীয়তাবাদী সেচ্ছাসেবক ও পৌর শাখার আয়োজনে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করা হয়। র‍্যালিটি বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার, এরশাদুল হাবীব নয়ন, পৌর বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ। র‍্যালি শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

‎এ সময় পৌর সদস্য সচিব হামিদুজ্জামানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহঃ প্রচার সম্পাদক আকতারুজ্জামান রনি। জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আরিফ হোসেন কাজল, যুগ্ন আহ্বায়ক তৌফিক সেতু, উপজেলা সদস্য সচিব রাজ্জাকুল ইসলাম রিপন, পৌর আহ্বায়ক রাঙ্গা জামান। আলোচনা শেষে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্ন এবং ফলজ বৃক্ষরোপণ ও শহরের বিভিন্ন এলাকায় ডাস্টবিন স্থাপনা কর্মসূচির উদ্বোধন করেন।

মন্তব্য (০)





image

গাইবান্ধায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় বিচার...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

image

নারায়ণগঞ্জে গাড়ী চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হও...

image

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক অভিযান

পাবনা প্রতিনিধিঃ পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক র&zwn...

image

ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়...

image

শীতলক্ষ্যায় ‘রাক্ষুসে’ সাকার ফিশের দাপট জালভর্তি ক্ষতিকর ...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর বুকে ...

  • company_logo