ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে নদীতে গোসল করতে গিয়ে লোকনাথ (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা গ্রামে বৈরান নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে কয়েকজন শিশু মিলে বৈরান নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সবাই নদী থেকে উঠে এলেও রঞ্জিতের ছেলে লোকনাথ আর উঠে আসে না। দীর্ঘ সময় শিশুটিকে না পেয়ে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। পরে গোপালপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে টাঙ্গাইল থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির নিথর দেহ নদী থেকে উদ্ধার করে।
গোপালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খাদিমুজ্জামান বলেন,আমরা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। পরে টাঙ্গাইল থেকে ডুবুরি দল এসে শিশুটিকে উদ্ধার করে।
এ ঘটনার পর গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রিয় সন্তানের মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। শিশুটিকে একনজর দেখতে ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে শত শত মানুষ ভিড় করছে তাদের বাড়িতে।
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হও...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক র&zwn...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর বুকে ...

মন্তব্য (০)