• অপরাধ ও দুর্নীতি

গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে অনিয়ম, যৌথ বাহিনীর অভিযানে ডিলার আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে চরম অনিয়মের অভিযোগে দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন,রতনদী তালতলী ইউনিয়নের ফেয়ার প্রাইজ ডিলার ও শ্রমিক অধিকার পরিষদের ইউনিয়ন কমিটির সাবেক আহ্বায়ক সাগর হোসেন দুদা এবং তার সহোদর গণ অধিকার পরিষদের ৯ নম্বর ওয়ার্ড আহ্বায়ক দাদন মিয়া।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার নিজহাওলা গ্রামে এ অনিয়মের ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী গিয়ে বিষয়টির সত্যতা পেয়ে অভিযুক্তদের আটক করে গলাচিপা থানায় হস্তান্তর করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রতনদী তালতলী ইউনিয়নের ৮ ও ৪ নম্বর ওয়ার্ডের ফেয়ার প্রাইজ ডিলার সাগর হোসেন দুদা প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ৩০ কেজি চালের বিপরীতে ৪৫০ টাকা আদায় করলেও সরবরাহ করেছেন মাত্র ২৬ কেজি ৫০০ গ্রাম চাল। এছাড়া নতুন কার্ড করে দেওয়ার নামে প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ২৫০ টাকা করে আদায় করেছেন তিনি।

৪০১ জন কার্ডধারীর জন্য বরাদ্দ ছিল ১২ টন ৩০ কেজি চাল। এর মধ্যে মাত্র ৫২ জনকে চাল বিতরণের পরই অনিয়মটি সামনে আসে। স্থানীয়রা বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করলে তারা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।

গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন রঞ্জন জানান, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গলাচিপা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, “আমি গলাচিপার বাইরে রয়েছি। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তার ডিলারশিপ বাতিল করা হবে।”

এ বিষয়ে উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. নুর আলম বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানা গেছে।

গণ অধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন মুন্সি বলেন, “অভিযুক্তদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে।”

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo