• অপরাধ ও দুর্নীতি

সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও পরিবারের ৮ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন ও তার পরিবারের নামে থাকা ৮টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক অ্যাকাউন্টে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা রয়েছে। একই সঙ্গে রাজধানীর উত্তরাতে শাহাব উদ্দিনের নামে ৩২ লাখ ৩৯ হাজার টাকার ৫ কাঠা জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক মো. আলমগীর হোসেন তাদের এসব ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ ও প্লট জব্দ চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত-পূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে তাদের নামে এই ব্যাংক অ্যাকাউন্টগুলোর তথ্য পাওয়া যায়। অ্যাকাউন্টগুলোতে বিপুল অর্থ জমা আছে। বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। যেকোনো সময় এই টাকা উত্তোলন করে বিদেশে পাচার/গোপন করার সম্ভাবনা রয়েছে বলে অনুসন্ধানকালে স্পষ্ট হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ৮টি ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে স্থিতিকৃত ৮১,২৮,৩৬৭ টাকা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১৪ ধারা অনুযায়ী অবরুদ্ধ করা প্রয়োজন। একই সঙ্গে শাহাব উদ্দিনের নামে থাকা উত্তরার ৫ কাঠা জমি অন্যত্র হস্তান্তর হওয়া রোধে জব্দের আদেশ হওয়া আবশ্যক।

 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo