• সমগ্র বাংলা

বগুড়ায় প্রাণ ডেইরী ফার্মে ডাকাতি: আন্ত:জেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সঞ্জু রায়, বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরি ফার্মে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা জেলার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতিতে ব্যবহৃত দুইটি ট্রাক ও গরু বিক্রির নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া শাজাহানপুর উপজেলার দক্ষিণ ছোট মানিক এলাকার রফিজুলের ছেলে মো: দিদার (৩৪), একই এলাকার অহিদের ছেলে মো: আব্দুল মান্নান (২৩), ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার লক্ষীপুর এলাকার সাফিজল ব্যাপারীর ছেলে মো: সোহেল (২৮), ভোলা জেলার তজিমুদ্দিন উপজেলার সোনাপুর, ইন্দ্রনারায়নপুর এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে মো: জিয়াউর রহমান (৩৫) এবং ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মজিবুর রহমান মুজের ছেলে মো: জাফর হোসেন (৪৫)।
সোমবার দুপুরের পর ডিবি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান । 
পুলিশের এই কর্মকর্তা জানান, গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর থানার আশেকপুর এলাকায় প্রাণ ডেইরি ফার্মে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা সিকিউরিটি গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে আটকে রেখে ৮টি ফ্রিজিয়ান গরু (মূল্য প্রায় ১০ লাখ টাকা) এবং বিভিন্ন যন্ত্রাংশ (মূল্য প্রায় ১২ লাখ ১১ হাজার টাকা) লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত সম্পদের মোট মূল্য প্রায় ২২ লাখ টাকা। এ ঘটনায় শাজাহানপুর থানায় ডাকাতি মামলা দায়ের হয়। মামলার তদন্তভার গোয়েন্দা শাখার হাতে গেলে জেলা পুলিশ সুপার জেদান আল মুসার দিক-নির্দেশনায় ডিবির ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহারের নেতৃত্বে অভিযান চালিয়ে এই ৫ জনকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলায় ডাকাতি, চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এদের মধ্যে জিয়াউর রহমানের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ চারটি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত আছে।

মন্তব্য (০)





image

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক ...

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...

image

গাইবান্ধায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় বিচার...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

image

নারায়ণগঞ্জে গাড়ী চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হও...

image

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক অভিযান

পাবনা প্রতিনিধিঃ পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক র&zwn...

image

ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়...

  • company_logo