• সমগ্র বাংলা

রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

সপ্তাহের প্রথম দিন সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর র‌্যালি, আলোচনা সভা ও মৎস্য পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান প্রমুখ।

সভা শেষে মৎস্যজীবী, মৎস্য চাষি, মৎস্য খাদ্য বিক্রেতা ও মৎস্য হ্যাচারিদের মাঝে মৎস্য পুরষ্কার প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক ...

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...

image

গাইবান্ধায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় বিচার...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

image

নারায়ণগঞ্জে গাড়ী চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হও...

image

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক অভিযান

পাবনা প্রতিনিধিঃ পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক র&zwn...

image

ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়...

  • company_logo