• সমগ্র বাংলা

বিএনপি নেতাকে নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি নাহিদুজ্জামান নিশাদ কে নিয়ে আমার দেশ পত্রিকায় ৮ কোটি টাকার বিনিময়ে জেলা বিএনপির সহ সভাপতি পদ  পেলেন আওয়ামী লীগের ডামী প্রার্থী নিশাদ" শিরোনামে সংবাদ প্রকাশের প্রতিবাদে গাইবান্ধায়  মানববন্ধন করেছে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ সোমবার দুপুরে ১ টার দিকে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ের সামনে ফুলছড়ি-সাঘাটা বিএনপির ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি নাহিদুজ্জামান নিশাদ, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজালাল সরকার খোকন, সদস্য সচিব মামুন, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শাহিন সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা মইনুল হাসান সাদিক ও সহ সভাপতি নিশাদ কে নিয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে একটি চক্র ভুয়া সংবাদ প্রকাশ করে।এই চক্র বিএনপির সুনাম ক্ষুন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। 

মন্তব্য (২)





image
image
image

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক ...

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...

image

গাইবান্ধায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় বিচার...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

image

নারায়ণগঞ্জে গাড়ী চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হও...

image

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক অভিযান

পাবনা প্রতিনিধিঃ পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক র&zwn...

image

ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়...

  • company_logo