• সমগ্র বাংলা

লালমনিরহাটে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন লালমনিরহাট জেলা বিএনপি।

রবিবার সকালে জেলা সদরের খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের ৭ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে চাল ,ডাল,তেল,লবণ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে।


"জাগো বাহে তিস্তা বাঁচাই" আন্দোলনের সমন্বয়ক,জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ ত্রাণ বিতরণ করেন।

এ সময় তিনি বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এ এলাকার মানুষের আর প্রাণের প্রয়োজন হবে না। তিস্তা নদী বেষ্টিত মানষজন স্বাবলম্বী হয়ে উঠবে। আমরা তিস্তা মহাপরিকল্পনা যেন দ্রুত বাস্তবায়ন হয় তা নিয়ে কাজ করছি। জানুয়ারি মাসে তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু হবে। আমরা সরকারে আসলে এ কাজ ত্বরান্বিত করব। এ ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক,ফারুক আহমেদ প্রামাণিক,খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক সহ বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দ। বন্যার্তদের মাঝে বিএনপির এ ত্রাণ কার্যক্রম চলমান থাকবে বলে জানায় জেলা বিএনপি।

মন্তব্য (০)





image

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক ...

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পা...

image

গাইবান্ধায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় বিচার...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

image

নারায়ণগঞ্জে গাড়ী চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হও...

image

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক অভিযান

পাবনা প্রতিনিধিঃ পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক র&zwn...

image

ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়...

  • company_logo