• সমগ্র বাংলা

ফরিদপুরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার কানাইপুর বাজারে এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৮ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাইওয়ে করিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহমেদ জানান, বেলা ১ টার দিকে কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের উপরে ঢাকা গামী রয়েল এক্সপ্রেস এর সাথে মাগুরা গামী ডিডি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় অন্তত ৮ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে এক নারীর সহ তিনজনকে মৃত নিশ্চিত করেন চিকিৎসক।

নিহতদের মধ্যে প্রাথমিকভাবে দুইজনের পরিচয় মিলেছে। নাম রঞ্জিত কুমার ও আতিয়ার শেখ। গুরুতর আহত আরো  সাত জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। 

তিনি আরো  জানান,  দ্রুত উদ্ধার কাজ শেষ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। 

মন্তব্য (০)





image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

১

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

২

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৩

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই দিনব্যাপী বিনামূল্যে ...

৫

বগুড়া প্রতিনিধি : "হামাগেরে নাতনী জাইমাক আল্লাহ ম্...

  • company_logo