• সমগ্র বাংলা

আজ ঈশ্বরগঞ্জ মুক্ত দিবস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আজ ৯ই ডিসেম্বর ঈশ্বরগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সনের এইদিনে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামস তথা পাক হানাদার বাহিনীর কবল থেকে ঈশ্বরগঞ্জ মুক্ত হয়েছিল। রক্তঝরা সেই উত্তাল দিনে ঈশ্বরগঞ্জ উপজেলার দামাল ছেলেরা দেশকে শত্রুমুক্ত করার দীপ্ত শপথ নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। নিজ থানাকে শত্রুমুক্ত করতে ১৭ই অক্টোবর রাতে কাজী আলম, আলতাফ ও হাবিবুল্লাহ খান এই ৩ কোম্পানীর মুক্তিযোদ্ধারা মাইজহাটি রেলওয়ে ব্রীজ ও টেলিফোন লাইন বিচ্ছিন্ন করে।

ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের উপর কাটিয়াপুরী ব্রীজটি বিধ্বস্ত করতে প্রভাত হয়ে যায়। পরে ৩ কোম্পানীর মুক্তিযোদ্ধারা সড়ক পথে অগ্রসর হয়ে দত্তপাড়া শ্মশানঘাটে একত্র হয়ে আবার ৩ ভাগে বিভক্ত হয়ে পড়ে।

৩ গ্রুপের নেতৃত্বে ছিলেন যথাক্রমে কাজী হাসানুজ্জামান হীরু (আলতাফ কোম্পানি), মতিউর রহমান (হাবিবুল্লাহ খান কোম্পানি) ও হাবিবুর রহমান হলুদ (কাজী আলম কোম্পানি)। আক্রমনের রুপরেখা অনুযায়ী মতিউর রহমান গ্রুপ থানার উত্তর দিক থেকে, কাজী হীরু গ্রুপ পূর্ব দিক থেকে ও হাবিবুর রহমান হলুদের গ্রুপ থানার দক্ষিন দিক থেকে একযোগে আক্রমণ শুরু করে। শত শত সাধারণ মানুষ ভীড় জমানোর ফলে দিনের বেলায় তাদের এ অভিযান সম্পূর্ণ ব্যর্থ হয়।

এই যুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে বীর মুক্তিযোদ্ধা সামছু, আনোয়ার হোসেন দুলাল, মান্নান, তাহের, মতিউর (প্লাটুন কমান্ডার), আঃ খালেক ও হাতেম আলী শহীদ হন।

পরে ৮ ডিসেম্বর রাতে একযোগে মুক্তিযোদ্ধাদের থানা আক্রমণের ভয়াবহতায় ভীত হয়ে পাক হানাদার ও তাদের দোসর রাজাকাররা গভীর রাতে থানা থেকে পালিয়ে যায়। তাই ৯ই ডিসেম্বর ঈশ্বরগঞ্জবাসীর কাছে অত্যন্ত গর্বের ও আনন্দের দিন।

এইদিন থানা শহরে বেদনা বিধূর পরিস্থিতিতেও ফুটে উঠেছিল বিজয়ের আনন্দ। এদিন শহীদদের রক্তস্নাত রোদেলা সকালে বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মিলিত ভাবে ঈশ্বরগঞ্জকে শত্রুমুক্ত ঘোষণা করে বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করে বিজয়ের মহানন্দে মেতে উঠেছিল। 

ওই যুদ্ধ সম্পর্কে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ বলেন, আমরা ৩ কোম্পানীর ৩ প্লাটুন মুক্তিযোদ্ধা ঈশ্বরগঞ্জকে শত্রুমুক্ত করার অঙ্গীকারের ফলে ঈশ্বরগঞ্জ শত্রুমুক্ত হয়। আর এখন এ ইতিহাস ভবিষ্যত প্রজন্মকে জানাতে হবে। এই দিনে দেশ স্বাধীন না হওয়ার পরও ঈশ্বরগঞ্জ মুক্ত হওয়ায় আপামর জনতার মাঝে দেখা দিয়েছিলো আনন্দের বন্যা। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন শহরে র‌্যালির আয়োজন করেছে।

মন্তব্য (০)





image

রানীনগর থানা পুলিশের বড় সাফল্য সিংড়া থেকে ৩ আন্তঃজেলা গরু...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর থানাধীন গোনাগ্রামে চাঞ্চল্যক...

image

কিশোরগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপ...

image

মুক্তাগাছায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও পথসভা

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছার কাটবওলা বাজার এলা...

image

সমন্বিত উদ্যোগে বগুড়ায় মাদক মামলার কার্যকর নিষ্পত্তি কর...

বগুড়া প্রতিনিধি : সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করে দ্রুতত...

image

সাতকানিয়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ...

কক্সবাজার প্রতিনিধি : অতি সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলার ...

  • company_logo