ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধিঃ ইকোনোমিক জোন (অর্থনৈতিক অঞ্চল) স্থাপনের জন্য ১০৬.০৬ একর জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
সোমবার সকালে (৮ডিসেম্বর) ঢেলাপীড়ে বেজা কর্তৃপক্ষের কাছে জমির কাগজ পত্র বুঝিয়ে দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম।
নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার(ভুমি) মলি আক্তার ও সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার(ভুমি) মেহদি ইমাম, বেজার সহকারী পরিচালক মির্জা আবুজর শুভ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সুত্র জানায়, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ২০১৬ সালে ১০৬.০৬ একর জমি রেজিস্ট্রি সম্পন্ন হয়। যা সোমবার বেজার কাছে হস্তান্তর করা হলো। এখন থেকে এই জমিতে কার্যক্রম সম্পন্ন করবে বেজা।
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম বলেন, সংগলশী ইউনিয়নের কাদিখোল এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। দ্রুত কার্যক্রম শুরু করবে কর্তৃপক্ষ।
বগুড়া প্রতিনিধি : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ ...
নিউজ ডেস্ক : নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান...
দিনাজপুর প্রতিনিধি : আগামী ১৮ ডিসেম্বরের মধ্য শহীদ ওসমান হাদ...
নড়াইল প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে নড়াইল...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর কেন্দ্রিক ব্যবসায়...

মন্তব্য (০)