• সমগ্র বাংলা

ঝিনাইদেহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের সাথে মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঝিনাইদহ প্রেসক্লাব এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজালের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদে সাথে পরিচিত হন। এ সময় উপস্থিত সকল সাংবাদিকদের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়।

সাংবাদিকবৃন্দ ঝিনাইদহ জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের  সাথে আলোচনা ও পরামর্শ প্রদান করে।  পরবর্তীতে  পুলিশ সুপার  বক্তব্যের শুরুতেই মাদক, চাঁদাবাজি সহ অনান্য অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পুলিশের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ। তিনি পুলিশ ও সাংবাদিকদের এক হয়ে কাজ করার আশা ব্যক্ত করেন । সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি নিরাপদ ও মাদকমুক্ত ঝিনাইদহ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ মাহফুজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদ , জেলা পুলিশের  অন্যান্য অফিসার এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য (০)





image

নড়াইলে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধিঃ  নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউন...

image

আওয়ামী লীগ সরকারের সময় দেশের মানুষের ওপর নির্যাতন হয়েছে: ...

পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত...

image

ফরিদপুরে নানা বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় নানা বাড়ি থেকে মায়ের সা...

image

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: ...

জামালপুর প্রতিনিধি : সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি...

image

চৌধুরী নায়াব ইউসুফের হাত ধরে ফরিদপুরে ‘উদ্যোক্তা জোন’ সফ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরকে একটি যুগোপযোগী ও উদ্যোক্তাবান্...

  • company_logo