• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে সোয়েটার কারখানায় আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় ভেকু দিয়ে মাটি তুলতে গিয়ে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে একটি সোয়েটার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।

সোমবার (২ মার্চ) রাত ৮টায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় কে-লিগো সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে। এতে কোন হতাহত না হলেও এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দেয়।

কারখানার প্রোটাকশন ম্যানেজার বাবুল আহমেদ দাবি জানান, আগুনে কারখানার বয়লারের অধিকাংশ স্থান পুড়ে যায় এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কারখানার বয়লারের সামনে মাটির নিচে ছিল  তিতাস গ্যাস সংযোগ। মাটি তুলতে গেলে সংযোগের থাকা লিকেজ থেকে গ্যাস বেরিয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন অনেকটা উপরে ওঠায় এলাকাবাসীর মধ্যে কিছুটা আতংক ছড়িয়ে পড়েছিল।

তৎক্ষণাৎ জাতীয় জরুরি নম্বরে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ইউনিট আগুন নিয়ন্ত্রন করা হয় বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

পাবনায় ইনকোর্স পরীক্ষার ফি প্রত্যাহারের দাবিতে মহাসড়কে অব...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার সরকারি ডাঃ জহুরুল ক...

image

গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর এলাকায় আধিপত্য বিস্তার ও মা...

image

প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রীয় সফরসঙ্গী হলেন পাবনার সন্তান...

পাবনা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ...

image

কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি উত্...

  • company_logo